BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • লেবানন বৈরুত

    লাইভ, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হেজবুল্লাহ, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হেজবুল্লাহ। এদিকে, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশ বেড়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

  • পত্রিকা

    পত্রিকা: 'বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ'

    আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনামে মধ্যপ্রাচ্যে সংঘাত ও এ সংক্রান্ত খবরাখবরই গুরুত্ব পেয়েছে। অনেক পত্রিকায় মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাংলাদেশে জনশক্তি, জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে সম্ভাব্য প্রভাবের খবর ও বিশ্লেষণ ছাপা হয়েছে।

  • ডোনাল্ড ট্রাম্প

    ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প

    আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে 'তীব্র নিন্দা' জানিয়েছে চীন ও রাশিয়া।

  • ইরানের ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল

    ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতি নিয়ে সমালোচনা কেন?

    এমন অবস্থার মধ্যে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকারের এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামও উল্লেখ করা হয়নি। সেই সাথে ইরানে হামলার ঘটনায়ও কোন নিন্দা জানানো হয়নি।

  • আলী খামেনি তিন বয়সের তিনটি ছবি

    দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি

    আলী খামেনির শৈশব কেটেছে অভাবের সংসারে। দারিদ্র্যের বর্ণনা দিতে গিয়ে তিনি স্মৃতিকথায় উল্লেখ করেছেন যে, ছোটবেলায় তিনি ও তার পরিবারের অন্য সদস্যদেরকে মাঝে মধ্যেই না খেয়ে ঘুমাতে যেতে হতো। মলিন ও পুরোনো পোশাকের জন্য শৈশবে মি. খামেনিকে তার মাদ্রাসার সহপাঠীরা প্রায়ই কটাক্ষ করতো।

  • আয়াতুল্লাহ আলী খামেনি, পেছনে ইরানের সাতটি পতাকা। সামনে একটি ভোটের বাক্স।

    ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতা কতটা, কীভাবে নির্বাচিত হয়?

    আয়াতুল্লাহ আলী খামেনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন ১৯৮৯ সালে এবং ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত ৩৬ বছর ছয় মাস এই পদে ছিলেন।

  • এক নারী ইরানের জাতীয় পতাকা উঁচু করে ধরে রেখেছেন। তার অপর হাতে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি

    যে পরিস্থিতির জন্য দীর্ঘকাল ধরে প্রস্তুতি নিয়েছে ইরান

    সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড ইসলামী প্রজাতন্ত্রকে গভীরভাবে নাড়িয়ে দেবে, তবে তারা মরিয়া হয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে পরিস্থিতি মোকাবিলায় তাদের আগে থেকেই পরিষ্কার পরিকল্পনা তৈরি আছে।

  • ডোনাল্ড ট্রাম্প

    ইরানে শাসক পাল্টানোর চেষ্টা হতে পারে ট্রাম্পের সবচেয়ে বড় বাজি

    ইরানে হামলা চালিয়ে এবং দেশটির শাসন কাঠামোর সর্বোচ্চ নেতাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বড় একটি বাজি ধরেছেন। তিনি বিশ্বাস করেন, আগের প্রেসিডেন্টরা যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে মার্কিন সামরিক শক্তি ব্যবহার করে তিনি মধ্যপ্রাচ্যকে নতুনভাবে রূপ দিতে পারবেন।

  • আয়াতুল্লাহ আলী খামেনি

    আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন, বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর "নেই", তার "লক্ষণ ক্রমশ বাড়ছে" বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্��ামিন নেতানিয়াহু। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

নির্বাচিত খবর

  • মধ্যপ্রাচ্যে  মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন

    মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে

    মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায়ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে। এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান মার্কিন ঘাঁটিগুলির বিষয়ে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে।

  • ইরানের বিরোধী নেতা এবং শেষ শাহের পুত্র রেজা পাহলভির ছবি

    ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি কে?

    বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছের এক শান্ত উপশহরে বসবাস করেন ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি। কিছু ইরানি এখনো তার পারিবারিক নামকে শ্রদ্ধার চোখে দেখলেও অন্যদের আশঙ্কা, গণতন্ত্রের মোড়কে হলেও এক অনির্বাচিত শাসকের জায়গায় আরেকজন অনির্বাচিত শাসক এসে বসতে পারেন।

  • সাইরাস মহান-এর সমাধির সামনে আলেকজান্ডার (চিত্রশিল্পী: পিয়ের অঁরি দ্য ভ্যালঁসিয়েন, ১৭৯৬)।

    অজানা পাহাড়ি জনগোষ্ঠি থেকে যেভাবে মহাশক্তি হিসেবে গড়ে উঠেছিল পারস্য সাম্রাজ্য

    খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে, পারসিস অঞ্চলের পার্সিয়ানরা ছিল এক অজানা পাহাড়ি জনগোষ্ঠী। কিন্তু তাদের মধ্যে এক অসাধারণ নেতা আবির্ভূত হন এবং মাত্র এক প্রজন্মের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারি শুরু করেন। এই গল্পের শেষ হ

  • ১৯৫৪ সালে মার্কিন প্রসিডেন্ট আইজেনহাওয়ারের সাথে ইরানের শাহ এবং তার স্ত্রী রানি সুরায়া হোয়াইট হাউজে দেখা করেন

    যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি তৈরিতে সহায়তা কর���ছিল

    গত দুই দশক ধরে বিশ্ব রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে রয়েছে। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবিও করেছে যুক্তরাষ্ট্র। এখন বিরোধ চললেও আসলে এই জটিলতার সূচনা হয়েছিল ওয়াশিংটন থেকেই—কারণ ইরানের পারমাণবিক কর্মসূচির গোড়াপত্তন হয়েছিল ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের হাত ধরেই।

  •  আশরাফ পাহলাভি

    ইরানের 'ব্ল্যাক প্যান্থার' আশরাফ পাহলাভি, যিনি ক্ষমতায় যেতে ভাইকে সাহায্য করেছিলেন

    অনেক ইতিহাসবিদের মতে সত্তরের দশকে ক্ষমতাচ্যুত হওয়া ইরানের শাহ রেজা পাহলাভির যমজ বোন আশরাফ পাহলাভি তার ভাইয়ের চেয়ে যোগ্য ও সফল শাসক হতে পারতেন। ইরানের রাজনীতিতে সবসময়ই আলোচনায় ছিলেন আশরাফ পাহলাভি।

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!

সংসদ নির্বাচন ২০২৬

  • ভোট গণনা

    'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

    জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।

  • ভোট শেষে ফলাফল টানিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের সামনে স্থাপিত নোটিশ বোর্ডে

    গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?

    গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।

  • জামায়াত এবারই প্রথম সংসদের প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বাংলাদেশে

    এই নির্বাচন থেকে কী পেল জামায়াতে ইসলামী

    জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবমিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কী পেল বা অর্জন করলো তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট গণনার প্রস্তুতি

    জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত চল্লিশ শতাংশ আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, শেখ মুজিব ও শেখ হাসিনার কোলাজ ছবি

    জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?

    এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

ভারত

বিশ্ব

ভিডিও

অন্যান্য খবর

পাঠকপ্রিয় খবর

অন্যান্য ভাষায় সংবাদ দেখুন